ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কোম্পানীগঞ্জে হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

০৯ জুলাই, ২০২৬,  7:13 PM

news image

সরকারের ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি " স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, হাজারীহাট হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাদী ভূঁইয়া বাবু, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক বাবু প্রবীর মজুমদার, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, চরহাজারী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল্লাহ আল মামুন সুমন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" স্লোগানের আলোকে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যার প্রতিও সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন