ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

১৭ আগস্ট, ২০২৬,  8:54 PM

news image

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে কোম্পানীগঞ্জ থানার আয়োজনে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বসুরহাট বাজারের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিমের সভাপতিত্বে এবং এসআই টিপু চন্দ দাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন। 

আরো উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাপেল, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ শাদী ভূইয়া বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন