ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কৃষক কার্ডে মৃত ব্যক্তির নাম অপসারণে মাঠ প্রশাসনকে নির্দেশ

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০৯ জুলাই, ২০২৬,  9:02 PM

news image

দেশব্যাপী কৃষক কার্ড কার্যক্রম আরও স্বচ্ছ ও হালনাগাদ করতে কৃষক কার্ডভুক্ত মৃত ব্যক্তিদের নাম দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, ল্যান্ড ম্যানেজমেন্ট ও পরিকল্পনাধর্মী (ডিএলএমপি) অনুবিভাগ।

সম্প্রতি জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, কৃষক কার্ডের তথ্যভান্ডারে মৃত ব্যক্তিদের নাম থাকায় বিভিন্ন ধরনের প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করে দ্রুত মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের মাধ্যমে কৃষকদের সচেতন করতে হবে যাতে কোনো কৃষকের মৃত্যু হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে কৃষক কার্ডের তথ্য হালনাগাদ করা যায়। পাশাপাশি ইউনিয়ন ভূমি অফিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকির মাধ্যমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 

এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষক কার্ডের তথ্যভান্ডার আরও নির্ভুল হবে এবং কৃষকদের জন্য সরকারের বিভিন্ন কৃষি সহায়তা ও সেবা কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন