ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রামে ২২৫ পিস ইয়াবাসহ আটক নয়ন মিয়ার ৭ বছরের কারাদণ্ড

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

০৯ সেপ্টেম্বর, ২০২৬,  8:30 PM

news image

কুড়িগ্রাম জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-২ মাদক মামলায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মোঃ নয়ন মিয়া (৩০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দক্ষিণ উমানন্দ জামিরবাড়ী গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০১৭ তারিখ রাত ১টা ২৫ মিনিটে উলিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নয়ন মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন মিয়া বাড়ির পশ্চিম দিক দিয়ে মাদক নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নয়ন মিয়ার পশ্চিম দুয়ারী চৌচালা টিনের হাফ বিল্ডিং ঘরের দক্ষিণ পাশের শয়নকক্ষ তল্লাশি করে। এসময় তার বিছানার বালিশের নিচ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ জনাব মোঃ মাহবুবুল হক এ রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট তারিকুর রহমান তারিক।

আদালতের এই রায়ের মাধ্যমে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে বলে মনে করছেন স্থানীয়রা

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন