ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

৩০ নভেম্বর, ২০২৫,  11:59 PM

news image

শনিবার বিকালে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয়। এ সময় জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে কুড়িগ্রাম জেলায় স্বাগত জানানো হয়।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকসহ সকল প্রকার অপরাধ দমনের লক্ষ্যে কুড়িগ্রাম জেলার সকল সম্মানিত নাগরিকদের সাথে নিয়ে কাজ করার প্রত্যয়ে রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কুড়িগ্রাম জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

মতবিনিময় সভায় পুলিশ সুপার কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, জুয়াসহ অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। সকলের সহোযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন, ওসি ডিবি মোঃ বজলার রহমান ও টিআই প্রশাসন মোঃ মন্জুর হোসেন প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন