ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রামে নিখোঁজের তিন দিন পর নদী থেকে মৃতদেহ উদ্ধার

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২৩ ডিসেম্বর, ২০২৫,  1:40 AM

news image

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের নিখোঁজ যুবক সালমান শাহর লাশ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

নিহত সালমান শাহ একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে সালমান শাহ ফলুয়ারচর এলাকায় নদীতে গোসল করতে নামেন। এ সময় তিনি হঠাৎ নদীর স্রোতে তলিয়ে যান এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন।

ঘটনার পরপরই পরিবার ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়।

নিখোঁজের তিন দিন পর ২২ ডিসেম্বর সোমবার  চিলমারী উপজেলার কড়াইল বইশাল নদী থেকে সালমান শাহর ভাসমান লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েছেন।

এ বিষয়ে রৌমারী থানা পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন