ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামে চরমনাই পীরের ইস্তেমায় ধর্মপ্রান মানুষের ঢল

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২১ ডিসেম্বর, ২০২৫,  1:30 PM

news image

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড় সংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া ময়দানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জোহরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে এই ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) পর্যন্ত ইজতেমার মূল কার্যক্রম চলবে।

ইজতেমা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা। ইজতেমায় প্রধান অতিথি হিসেবে থাকবেন চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বিশেষ অতিথি হিসেবে বয়ান করবেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এছাড়া তিন দিনব্যাপী এ ইজতেমায় দেশবরেণ্য আলেম-ওলামারা ইসলামের মৌলিক শিক্ষা, আত্মশুদ্ধি ও দ্বীনি জীবনব্যবস্থা নিয়ে বয়ান করবেন।

এদিকে ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থা। মুসল্লিদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, চিকিৎসা সেবা এবং শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে।

ইজতেমার শেষ দিনে আগামী ২১ ডিসেম্বর (রোববার) ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন