ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রামে ইটভাটায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

০৫ ডিসেম্বর, ২০২৫,  6:17 PM

news image

কুড়িগ্রামে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ২টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে সদরের মোঘলবাসার নালিয়ার দোলায় অবস্থিত মেসার্স এস এস বি ব্রিকসকে বিশ হাজার টাকা ও মেসার্স এম জে এইচ ব্রিকসকে চল্লিশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

এছাড়া মেসার্স জি এ ব্রিকস-১ এবং জি এ ব্রিকস-২ ইটভাটার পক্ষে আদালতের স্থাগিতাদেশ থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানানো হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম কুন্ডু ।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস দল। এছাড়া প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন