ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২৫ জানুয়ারি, ২০২৬,  11:46 AM

news image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম খামার এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম আব্দুল হক (আনুমানিক বয়স ৮০ বছর)। তিনি ওই এলাকার একজন স্থানীয় বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার পর থেকে আব্দুল হক নিখোঁজ ছিলেন। ওই রাতেই তার মেয়ের জামাইসহ স্বজনরা তাকে খোঁজাখুঁজি করেন। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় এক ব্যক্তি পশ্চিম খামার এলাকার কুটি ভোগডাঙ্গা সীমান্তসংলগ্ন স্থানে, ১০২১ নম্বর সীমান্ত পিলারের কাছে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত বিষয়টি কচাকাটা থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং আইনগত প্রক্রিয়া শুরু করেন। এ বিষয়ে নিহতের ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বর্তমানে ঢাকায় বসবাস করছেন এবং ঘটনার বিষয়ে কিছুই জানেন না।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন