ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুড়িগ্রামের চিলমারীতে ধানচোর আটক

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২১ নভেম্বর, ২০২৫,  1:32 AM

news image

কুড়িগ্রামের চিলমারীতে কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরি করতে এসে হাতেনাতে এক ব্যক্তিকে ধরে স্থানীয় লোকজন পুলিশের কাছে দিয়েছেন। এ ঘটনায় আরও দুজন পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্য মোছা. নাজমা বেগম (৫০) চিলমারী থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নাজমা বেগম ও তার স্বামী এবিএম শফিউল ইসলামের ভোগদখলীয় জমিতে এবার আমন ধান রোপণ করা হয়। ধান পাকার পর বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ কে এম নাসির উদ্দিন নাহিদ (৩৬), মো. এনামুল হক আনাম (৬৭) ও আনোয়ার হোসেন (৬০) পরস্পর যোগসাজশে প্রায় ১৫ শতাংশ জমির প্রায় ৫ হাজার টাকার পাকা ধানের শীষ কেটে বস্তায় ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় জমির পাশে থাকা স্থানীয় লোকজন শোরগোল শুনে এগিয়ে গেলে তিনজনই ধানের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে এ কে এম নাসির উদ্দিন নাহিদকে আটক করেন। অপর দুজন অন্ধকারে পালিয়ে যান।

এ বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ওই কৃষকের জমি থেকে পাকা আমন ধান চুরির অপরাধে মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন