ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কুশারিয়ায় টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০১ মে, ২০২৬,  4:57 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামে টিসিবি (ট্রাকসেল) পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

চাল, ডাল ও চিনিসহ প্রতিটি পণ্যে নির্ধারিত ওজনের চেয়ে ২০০ থেকে ৩০০ গ্রাম করে কম দেওয়ার অভিযোগ তুলেছেন কার্ডধারী সুবিধাভোগীরা।​

স্থানীয় সূত্রে জানা গেছে, কুশারিয়া গ্রামে কার্ডধারীদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছিল। পণ্য হাতে পাওয়ার পর অনেক গ্রাহকের সন্দেহ হলে তারা স্থানীয়ভাবে ওজন দিয়ে দেখেন যে, ডাল, চাল এবং চিনির প্রতিটি প্যাকেটে ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত কম রয়েছে।

সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত ওজনের চেয়ে এই বিপুল পরিমাণ পণ্য ঘাটতি দেখে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।​

পণ্য বিতরণের দায়িত্বে থাকা ডিলার মো: মঞ্জু মিয়ার বিরুদ্ধে এই ওজনে কম দেওয়ার সরাসরি অভিযোগ তুলেছেন গ্রামবাসী। সাধারণ মানুষের দাবি, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি এই মালামাল থেকে কৌশলে পণ্য সরিয়ে তিনি ব্যক্তিগত মুনাফা লাভের চেষ্টা করছেন।

ভুক্তভোগীদের বক্তব্য:মো আনোয়ার মিয়া,সুমন আহমেদ, খাদিজা বেগম সহ  আরো অনেকে জানানকয়েকজন কার্ডধারী অভিযোগ করে বলেন, "আমরা অভাবী মানুষ বলে সরকার আমাদের জন্য অল্প দামে চাল-ডাল দিচ্ছে।কিন্তু এখানেও যদি কেজি প্রতি ২০০-৩০০ গ্রাম করে খেয়ে ফেলা হয়, তবে আমাদের প্রাপ্য অধিকার কোথায় রইল? আমরা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।"

​বর্তমান অবস্থা:ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত এই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সঠিক ওজনে পণ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো মাহমাদুল হাসান আমাদের জানান এই বিষয় তার নজরে এসেছে তিনি যথাযথ আইনি ব্যবস্থা নিবেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন