ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৮ জুলাই, ২০২৬,  4:05 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত ও ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবার  ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।

৬ই জুলাই (সোমবার) বিকেলে পৌরসভা মিলনায়তনে সুধীজন ও সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা আক্তার।

বাজেট ঘোষণাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলার জয়নাল আবেদীন বাচ্চু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিমুল হাই রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, নির্বাহী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল, হিসাবরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মো. তাজুল ইসলাম প্রমুখ।

এবারের বাজেটে উল্লেখযোগ্য আয়ের মধ্যে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৯০ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা, রাজস্ব খাতে মোট আয় ধরা হয়েছে ৬ কোটি ১১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা। অন্যদিকে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে উন্নয়নমূলক খাতে ৯২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়াও রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৯৫ লাখ টাকা। 

পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, এবার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। পৌর ভোগান্তি লাগবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি উন্নয়ন কর্মকান্ডসহ পৌরসভা পরিচালনায় সকল স্থরের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন