ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কুলাউড়ায় পরকীয়ার জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ১

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১২ মার্চ, ২০২৬,  7:39 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এ পরকীয়াজনিত বিরোধের জেরে রিপন মিয়া (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে সিএনজি অটোরিকশা চালক সাকিব আহমদ (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন-এর চকসালন এলাকায় রেললাইনের পাশ থেকে রিপন মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়ন-এর আলীনগর গ্রামের বাসিন্দা ও হানু মিয়ার ছেলে।

কুলাউড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা জানান, সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছিলেন। 

মঙ্গলবার রাতে স্থানীয়রা চকসালন এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের বাসিন্দা ও জমসেদ আলীর ছেলে সাকিব আহমদ নিহত রিপন মিয়ার সিএনজি অটোরিকশার চালক ছিলেন। সেই সুবাদে রিপনের বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল।

এক পর্যায়ে রিপনের স্ত্রীর সঙ্গে সাকিবের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর রিপন ও সাকিবের মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে।

স্থানীয়দের দাবি, ওই বিরোধের জেরে পরিকল্পিতভাবে রিপনকে ঘটনাস্থলে ডেকে নিয়ে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। সন্দেহ এড়াতে সাকিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক সাকিব আহমদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন