ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কুলাউড়ায় চার দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৯ মে, ২০২৬,  10:02 AM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে মাত্র চার দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোক ও কালো মেঘের ছায়ায় পরিবেশ ভারি হয়ে উঠেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায়ও বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

পারিবারিক সূত্রে জানা যায়, কিয়াতলা গ্রামের বাসিন্দা মরহুম সাতির আলীর দুই ছেলে, বড় ছেলে ছয়ফুল আহমদ (৫৫) ছোট ছেলে কয়েস আহমদ (৪৬)

ছোট ছেলে কয়েস আহমদ  দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি কুলাউড়া পৌর শহরের বসির প্লাজায় অবস্থিত ‘সামিরা অ্যান্ড সামিয়া কসমেটিকস গ্যালারি’র স্বত্বাধিকারী হিসেবে ব্যবসা পরিচালনা করতেন।

ব্রেইন স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। গত (২৪শে মে) রবিবার চিকিৎসাধীন অবস্থায় সিলেট নর্থ ইষ্ট হাসপাতালে  তিনি  ইন্তেকাল করেন। 

এদিকে বড় ভাই ছয়ফুল আহমদ ও দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন। অসুস্থতার কারণে দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনিও। তবে ছোট ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই চার দিনের ব্যবধানে (২৮শে মে) বৃহস্পতিবার তিনিও মৃত্যুবরণ করেন।

একই পরিবারের দুই ভাইয়ের এত অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কিয়াতলা গ্রামের পরিবেশ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন