ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১১ জানুয়ারি, ২০২৬,  10:53 PM

news image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

শনিবার (১০শে জানুয়ারি) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে এসব সিগারেট উদ্ধার ও তা জব্দ করা হয়।

শ্রীমঙ্গল বিজিবি'র ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন আনুমানিক ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৫৫০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি'র অধিনায়ক আরও বলেন, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি'র এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত চলমান থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন