ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কুমিল্লার মনোহরগন্জের ঝলম উত্তর ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন: আবদুল মান্নান

#

আমজাদ হোসেন (লাকসাম)

১৮ সেপ্টেম্বর, ২০২৬,  12:02 PM

news image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য তফসিল ও ১২ নভেম্বর প্রথম দফার তারিখ ঘোষণার সাথে সাথে উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। যার ধারাবাহিকতায় গণসংযোগ করছেন কুমিল্লার মনোহরগন্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আবদুল মান্নান সুমন।

এলাকাবাসী ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে প্রার্থীতা ঘোষণার পাশাপাশি পরিকল্পনার কথা ব্যক্ত করেন তিনি। ১৮ সেপ্টেম্বর নরহরিপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণা দেয়ায় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, দেবপুর  গ্রামের বাসিন্দা মরহুম আবদুল ওয়াদুদের পুত্র আবদুল মান্নান সুমন স্কুল জীবন থেকেই বাংলাদেশী জাতীয়তাবাদ ও শহীদ জিয়ার আদর্শে গঠিত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ওয়ার্ড ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে এখন তিনি মনোহরগন্জ উপজেলা বিএনপির নির্বাহী সদস্য। বিগত সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মনোহরগন্জ ও ঢাকায় বিভিন্ন সময় হামলা,মামলা, হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। 

সরকারের অনুমোদন পাওয়া জনসেবামূলক প্রতিষ্ঠান "দেবপুর জনকল্যাণ পরিষদ" এর সাধারণ সম্পাদক তিনি।

এই সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ডের সুনাম  অত্র এলাকাব্যাপী ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ঢাকা পূর্বাচলের সভাপতির হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল মান্নান সুমন বলেন, ঝলম উত্তর ইউনিয়নের এলাকাবাসীকে সাথে নিয়ে উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে চান।

এজন্য এলাকার সর্বস্তরের জনগনের  পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চান তিনি । সেইসাথে  ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে লাকসাম-মনোহরগন্জের অভিভাবক, সংসদ সদস্য মো: আবুল কালামের হাতকে শক্তিশালী করতে চান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান আহমেদ চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান জিলানী, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবদুল আউয়াল, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি, আমির হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন,  প্রবাসী মোরশেদ আলম প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন