ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কুড়িগ্রামে পরিবেশ অধিদপ্তরের ডেভলপমেন্ট প্রকল্প শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

#

এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)

২৮ অক্টোবর, ২০২৫,  9:18 PM

news image

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রামের পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষক প্রকল্পের পরিকল্পনা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়,কুড়িগ্রামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ। সভাপতিত্ব করেছেন পরিবেশ অধিদপ্তর ও এইচডি পাথওয়েজ অফ বাংলাদেশের প্রকল্প পরিচালক  মোঃ খালেদ হাসানের সভাপতিত্বে এ সময়

কর্মশালায় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান ,সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস,জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, কুড়িগ্রাম জেলা নদীভাঙন, বন্যা ,খরা ও শীতপ্রবাহে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে সরাসরি মানুষের জীবন ও জীবিকায় পড়েছে।

এই বাস্তবতায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ ধরনের অভিযোজনমূলক প্রকল্পের সূচনা নিঃসন্দেহে সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ।

প্রকল্প পরিচালক মোঃ খালেদ হাসান বলেন,এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর এবং সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় নির্বাচিত সুফলভোগীদের বিকল্প জীবিকায়নে সহায়তা এবং বিভিন্ন সরকারি/বেসরকারি কর্মকর্তা-কর্মচারিদের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা।

সামগ্রিকভাবে এই উদ্যোগগুলো জলবায়ু সহনশীলতা বৃদ্ধি,জীবিকা সুরক্ষা এবং পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি প্রকল্পটি বাস্তবায়নে জেলা প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন