ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কুকুরের উপদ্রবে অতিষ্ট হয়ে চার দফা দাবিতে স্মারকলিপি

#

সজীব সরদার (অভয়নগর প্রতিনিধি)

২৬ জুন, ২০২৬,  3:00 AM

news image

যশোরের অভয়নগরে বেওয়ারিশ কুকুরের ক্রমবর্ধমান উপদ্রব ও মানুষের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে অভয়নগর নাগরিক পরিষদ।

জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষের কাছে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পৃথকভাবে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

অভয়নগর নাগরিক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে সংগঠনের উপদেষ্টা, স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক, বাজার ও জনবহুল স্থানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। দলবদ্ধ কুকুরের আক্রমণের কারণে সাধারণ মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী, শিশু ও প্রবীণদের মধ্যে আতঙ্ক বাড়ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য তুলে ধরে সংগঠনটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত কুকুর ও অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত ব্যক্তিদের মোট ১ হাজার ৭৯৫ ডোজ জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

গড়ে প্রতি মাসে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন যা পরিস্থিতির গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। এ পরিস্থিতিতে নাগরিক পরিষদ চার দফা দাবি উত্থাপন করেছে।

দাবিগুলো হলো- বেওয়ারিশ কুকুরের টিকাদান ও নির্বীজকরণ কার্যক্রম জোরদার করা, কুকুরের জন্য পৃথক আশ্রয়কেন্দ্র স্থাপন, উন্মুক্ত খাদ্যবর্জ্য দ্রুত অপসারণ এবং জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণ।

সংগঠনের নেতারা বলেন, বিষয়টি জনস্বাস্থ্য ও জননিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন