ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৬ ডিসেম্বর, ২০২৫,  3:23 PM

news image

কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে করিমগঞ্জে বাড়িতে যাওয়ার পথে সিএনজি-বাস সংঘর্ষে এক শিক্ষক আহত হয়ে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন প্রতিষ্ঠান(পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন শুক্রবার দিবাগত রাত ১ টায় তাঁর মৃত্যু হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার সড়কে এ ঘটনা ঘটে।নিহত ওই শিক্ষকের নাম আব্দুল করিম (৪১)। তিনি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা।

তিনি অষ্টগ্রাম উপজেলার হক সাহেব উচ্চ বিদ্যালয়ের সহকারী মৌলভী শিক্ষক ছিলেন।হক সাহেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হাবিবুর রহমান চৌধুরী ও পরিবার জানায়, বিকালে সিএনজি করে বাড়িতে যাচ্ছিলেন আব্দুল করিম।

পথিমধ্যে কটিয়াদি উপজেলার বনগ্রাম এলাকায় পৌঁছালে সিএনজি পেছন থেকে একটি বাস তাঁর সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পায়ের হাঁটুতে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়। কটিয়াদি মডেল থানার ওসি মোকসেদুর  রহমান বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন