ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল বাংলা নববর্ষ উদযাপন

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১৫ এপ্রিল, ২০২৬,  6:44 PM

news image

কালীগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৬ গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য আর বর্ণিল সাজে মুখরিত হলো গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর। উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩।  

নববর্ষের সকালে লাঙ্গল, পাটলা, কাচি হাতে লুঙ্গি পরে ঘাড়ে গামছা জড়িয়ে উপজেলা প্রাঙ্গণে হাজির হয় একদল কৃষক। যেন বাংলার হারিয়ে যাওয়া কৃষি সংস্কৃতি আবার ফিরে এসেছে। অন্যদিকে কলেজ শিক্ষার্থীরা নব বর-বধূর সাজে, সঙ্গে পালকী নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়। তাদের দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পুরো আয়োজনজুড়ে ছিল শেকড়ের টান আর বাঙালিয়ানার ছোঁয়া।  

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।  

শোভাযাত্রা শেষে উপস্থিত সবাইকে দই-চিড়া দিয়ে আপ্যায়ন করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা গান, নাচ ও দলীয়  নৃত্য পরিবেশন । ঢাক-ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার মোরসালিন মেহেদী, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন