ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে সাংবাদিক কাজলের পিতা করম আলী শেখ চির নিদ্রায় শায়িত

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৫ মে, ২০২৬,  11:58 PM

news image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ কাজল শেখের পিতা করম আলী শেখ (৯০) ২০মে বিকাল ৩টায় বড় ছেলের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  

মরহুমের প্রথম জানাজার নামাজ রবিবার রাত ৯টায় জামালপুর হাবুর ধানের খলায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা সোমবার সকাল ৯টায় কলাপাটুয়া মোল্লা পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।  

জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে আব্দুল রহিম। মরহুমের স্মৃতিচারণ করেন জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টার ও ইউনিয়ন মেম্বার আনোয়ার হোসেন।  

জানাজা শেষে মরহুম করম আলী শেখকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি মৃত্যুকালে তিন পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

  সাংবাদিক কাজল শেখের পিতার মৃত্যুতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ, সাবেক সদস্য মোঃ আলমগীর মোল্লা, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক আলামিন দেওয়ান, সদস্য আহমেদ আলী, সদস্য পনির খন্দকার, সদস্য আব্দুল মতিন খান, কালীগঞ্জ টেলিভিশন ক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমানসহ কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন