ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান হরিপুরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে ২০২৮ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু সিলেট থেকে উদ্ধার বালিয়াডাঙ্গীর নিখোঁজ চার স্কুলছাত্রী

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ৪ মামলায় জরিমানা আদায়

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৮ অক্টোবর, ২০২৫,  9:25 PM

news image

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম এর নেতৃত্বে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

২৮ অক্টোবর অভিযানে  ভেজাল ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ৪টি মামলা দায়ের করা হয়। এতে মোট ১১,৫৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

ইতিমধ্যে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৩৯ ধারার অপরাধে ৪৬ ধারায় মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ৩ জন ব্যক্তিকে যথাক্রমে ১,০০০ টাকা, ৪০০ টাকা, এবং ১৫০ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন ওয়ারেছী, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, গাজীপুর এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলামিন ভূইয়া।

আসামিরা হলেন: মেসার্স উত্তরা ফিলিং স্টেশন সজীব, পিতা সতীশ, বান্দাখোলা

মহসিন, পিতা ওয়াজউদ্দিন, গাড়ারিযা, নাগরী

আবু তাহের, পিতা মন্জুর, জুগলী

ভ্রমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী সময়ে ও এই অভিযান অব্যহত থাকবে বলেন  আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন