ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

০২ জানুয়ারি, ২০২৬,  11:42 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করা হয়।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উপজেলার বিভিন্ন মসজিদে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু বলেন, “একজন সাধারণ গৃহবধু থেকে শুরু করে আপসহীন আন্দোলনের নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া ছিলেন ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক।”

তিনি আরও বলেন, “বিশ্বে হাতে গোনা কয়েকজন নেতার জানাজায় মানুষের এমন ঢল নেমেছে। মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজা ছিল একটি ঐতিহাসিক ঘটনা, যা তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার চেয়েও বৃহৎ ছিল। মহান আল্লাহ তাঁকে বিরল সম্মান দান করেছেন এবং গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে স্থান দিয়েছেন।” মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন