ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  4:01 AM

news image

গাজীপুরে কালীগঞ্জে ৪ সেপ্টেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কালীগঞ্জে ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামের মো. জামান মোল্লার উদ্যোগে মরহুম রিয়াজ উদ্দিন খান ওরফে হোসেন আলী মোল্লার বাড়িতে এ মাহফিলের আয়োজন করা হয়।

ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. নাজমুল হুদা ভূইয়া নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও বাড়ী মজলিস মাদ্রাসা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ড. আহমাদ হাসান গাজীপুরী।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা সাধারণ সম্পাদক হযরত মাওলানা মো. আমিন দেওয়ান আল-আবেদী।

বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মো. মামুনুর রশিদের উদ্বোধনের পর প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মো. শাহ রিয়ার মোড়ল মাসুম।

বক্তাগণ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রীষ্টাব্দে ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর শুভ আগমন ঘটে। মহানবী (সাঃ)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা।

পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদানসহ সুন্নী মতাদর্শের তরিকতপন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন