ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কালীগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০৭ এপ্রিল, ২০২৬,  5:09 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে লাইসেন্স বিহীন অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক গ্যাস ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এন এস আইয়ের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া বাজারে নিউ নাগরী ট্রেড সেন্টার নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

এ সময় ভুরুলিয়া গ্রামের মাটিন কস্তার পুত্র নিপু ডি কস্তা অতিরিক্ত এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা মোতাবেক নিউ নাগরী ট্রেড সেন্টারের মালিক নিপু ডি কস্তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে মজুদকৃত গ্যাস সিলিন্ডারগুলো নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক কোহিনুর বেগমকে উপস্থিত থেকে খোলা বাজারে বিক্রির নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার প্রত্যয় নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ নাগরী ইউনিয়নের ভুরুলিয়া বাজার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ (১) ধারা মোতাবেক ব্যবসায়ী নিপু ডি কস্তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন