ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কালীগঞ্জে অপরাধ নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশ

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

২৩ জুলাই, ২০২৬,  11:33 PM

news image

গাজীপুরের কালীগঞ্জে ২৩ জুলাই আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ধরণের সুপারিশ নয় বরং ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।  

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সরওয়ার লিমা।  

 এমপি মিলন বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় যাদের দায়িত্ব রয়েছে আপনারা তা সঠিকভাবে পালন করবেন। আমি নির্দ্বিধায় বলতে চাই কোনো অন্যায়, কোনো ধরণের অবিচার, সেটা দলের হোক বা দলের বাইরে হোক যে কোনো লোক করুক, সেই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। তাতে আমার পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে কোনো সুপারিশ থাকবে না। আমি কোনো সুপারিশ করবো না। যদি কেউ করে বা করতে পারে সে ক্ষেত্রে আপনারা কঠিন হবেন। 

তিনি আরও বলেন, আপনারা যখন অপারেশন করবেন তার জন্য যদি কোনো শঙ্কা থাকে যে, ঐ কাজের জন্য কোথাও জবাবদিহি করতে হবে, বদলী হতে হবে এই চিন্তা মনে রাখার কোনো কারণ নেই। যে কোনো ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগিতা করবো।  

মাদক প্রসঙ্গে এমপি বলেন, সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। মাদক ব্যবসা, সেবন এবং পরিবহন নিয়ন্ত্রণকল্পে পুলিশ, সাংবাদিক ও শিক্ষকসহ সমাজের সচেতন লোকদের সমন্বয়ে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে মাদক বিরোধী সভা ও সেমিনার করা প্রয়োজন।  

বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, কালীগঞ্জ আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোশাররফ ইবনে কাদির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদা বেগম, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব বাগমার, নাগরী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. কুহিনুর বেগম, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। কালীগঞ্জের যানজট নিরসন, শিক্ষার পরিবেশ, অনিয়ম, দুর্নীতি, মাদক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন নির্মূল, চুরি ও ডাকাতিসহ সকল অপরাধ প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন