ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালীগঞ্জে অনুষ্ঠিত হলো জমজমাট তারুণ্যের উৎসব

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১২ নভেম্বর, ২০২৫,  8:18 PM

news image

১২ ই নভেম্বর তারুণ্যের উৎসবে কালীগঞ্জে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে সকাল থেকে সারাদিনব্যাপী অনুষ্ঠান চলে। 

কালীগঞ্জ উপজেলার তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে" এসো দেশ বদলায় পৃথিবী বদলায়" এই স্লোগানকে সামনে রেখে সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনের বইমেলা কারু শিল্পী ও উদ্যোক্তা মেলা পিঠাউৎসব চিত্র প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টি এম কামরুল ইসলাম কালীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোস্তাফিজুর রহমান সম্মানিত সদস্য(সচিব ) বাংলাদেশ পরিকল্পনা কমিশন , পরিকল্পনা মন্ত্রণালয়,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বেলা তিনটায় শুরু হয় ফুটবলের ফাইনাল খেলা।‌ বক্তারপুর ইউনিয়ন ফুটবল টিম ও তুমিলিয়া ইউনিয়ন ফুটবল টিম চুড়ান্ত পর্বে ফুটবলের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। ২ গোলে বিজয়ী হয় টিম বক্তারপুর ইউনিয়ন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সারওয়ার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল ভূঁইয়াসহ উপজেলায় কর্মরত সকল দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ প্রশাসক, চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ অংশে  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। পরিশেষে পুরুস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন