ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কালীগঞ্জকে আধুনিক নগর গড়ে হিসেবে তুলতে নেয়া হচ্ছে মহাপরিকল্পনা

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

১৪ জুলাই, ২০২৬,  1:38 AM

news image

গাজীপুরের কালীগঞ্জে ১৩ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণের আওতায় কালীগঞ্জ পৌরসভার নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।  

সভায় উপস্থিত ছিলেন পৌরসভার পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেডের দলনেতা ড. মো. জহিরুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মো. আলম খান প্রমুখ।  

কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ সভা সঞ্চালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জেসমির আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, মো. রুহুল আমিন, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য মো. মকবুল হোসেন, কাউছার মাহমুদ লাল মিয়াসহ আরো অনেকে। 

অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যতে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ নগর উন্নয়ন ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন