ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

কালাপুর ইউপি'র প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অনিয়মের অভিযোগ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

২৬ জুন, ২০২৬,  3:27 AM

news image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তিনি নিয়মনীতির তোয়াক্কা না করে অফিস করেন নিজের সুবিধামতো সময় অনুযায়ী! এতে করে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি-বিধান ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের পরিবর্তে তিনি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিগত সরকার আমল হতে এখন পর্যন্ত প্রায় ১০ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের পর বিভিন্ন তদবিরের মাধ্যমে পুনরায় ওই কর্মস্থলে যোগদান করেন।

এদিকে অভিযোগকারীরা জানান, প্রশাসনিক কর্মকর্তা শ্যামল পালের কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্ব পালনে অনিয়মের বিষয়ে টানা ১০ কার্যদিবস পর্যবেক্ষণ করা হয়েছে। ধারাবাহিক ভাবে শ্যামল বাবুর সময় অনুযায়ী কর্মস্থলে উপস্থিত হন এ বিষয়টির ভিডিওচিত্র ধারণ করে রাখা হয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং উচ্চপর্যায়ের কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় তিনি দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে যেতে পারছেন। এবিষয়ে সংশ্লিষ্ট শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান বলেন, এবিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সচেতন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন