ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কালাইয়ে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১৫ ডিসেম্বর, ২০২৫,  10:01 PM

news image

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকের সঙ্গে কালাই মডেল প্রেস ক্লাব ও কালাই সাংবাদিক পরিষদের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় কালাই উপজেলায় এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ওসি মো. রফিক বলেন, সমাজকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “সংবাদ প্রকাশের আগে অবশ্যই সত্যতা যাচাই করা প্রয়োজন। পুলিশ প্রশাসন সর্বদা নিরপেক্ষভাবে কাজ করছে এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখবে।”

তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। তাঁদের দায়িত্বশীল ভূমিকা জুয়া, মাদক ও নানা সামাজিক অপরাধ প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখতে পারে। এ জন্য পুলিশ ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা জরুরি।

সভায় বক্তব্য রাখতে গিয়ে লুৎফর রহমান বলেন, কালাই উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিক সমাজ বরাবরই ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জুয়া ও মাদকবিরোধী কার্যক্রমে সাংবাদিকরা সক্রিয় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় কালাই মডেল প্রেস ক্লাব ও কালাই সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে জুয়া ও মাদক একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসন, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সভা থেকে জুয়া ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার পাশাপাশি তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে অপরাধ দমনে সহযোগিতার অঙ্গীকার করা হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভার শেষে ওসি মো. রফিক ভবিষ্যতেও এ ধরনের সভা আয়োজনের আশ্বাস দেন এবং সাংবাদিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন