ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কালাইয়ে নবাগত ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

১০ ডিসেম্বর, ২০২৫,  11:45 PM

news image

জয়পুরহাটের কালাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে কালাই উপজেলা প্রশাসন।

সভায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা উপজেলার উন্নয়ন, সেবা কার্যক্রম, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র তুলে ধরেন এবং আগামীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।

সভার শুরুতে বক্তব্য দেন কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান। তিনি বলেন, “কালাই উপজেলার সম্ভাবনা অনেক, কিন্তু কিছু পুরোনো সমস্যা আজও সাধারণ মানুষকে ভোগাচ্ছে। প্রশাসন ও সাংবাদিকদের সমন্বিত কাজই পারে এসব চ্যালেঞ্জ দূর করতে। আমরা বিশ্বাস করি ইউএনও মহোদয়ের নেতৃত্বে উন্নয়ন আরও গতি পাবে।”

নবাগত ইউএনও শামীম আরা সাংবাদিকদের উপস্থিতিতে কৃতজ্ঞতা জানিয়ে বলেন—“আমি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। সাংবাদিকরা সামাজিক উন্নয়নের অংশীদার। আপনাদের প্রতিটি তথ্য, প্রতিটি পরামর্শ আমার কাজকে আরও বাস্তবমুখী করবে।” তিনি আরও বলেন, প্রশাসনের দরজা সর্বদা গণমাধ্যমের জন্য খোলা থাকবে।

সভায় সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, রাস্তা-ঘাটের উন্নয়ন, সেবা কেন্দ্রের কার্যকারিতা এবং জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে একাধিক সুপারিশ উপস্থাপন করেন।

আলোচনার শেষে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কালাইকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন