ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কালাইয়ে দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন ইউএনও শামিমা আক্তার জাহান

#

সুমন মন্ডল (জয়পুরহাট)

০৪ ডিসেম্বর, ২০২৫,  10:07 PM

news image

জয়পুরহাটে কালাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান তার শেষ কর্মদিবসে উপজেলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কালাইয়ে ইউএনও হিসেবে যোগদান করেন এবং ২০২৫ সালের ৪ ডিসেম্বর শেষ কর্মদিবস পালন করেন।

মতবিনিময় সভায় ইউএনও শামিমা আক্তার জাহান কালাইয়ে দায়িত্বপালনের সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, কালাই এমন একটি উপজেলা যেখানে উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক সুশাসন প্রতিষ্ঠা করতে সাংবাদিক সমাজের সহযোগিতা ছিল অনন্য। দায়িত্ব পালনকালে নানান সংকটময় সময়ে সাংবাদিকদের সত্যনিষ্ঠ তথ্য ও পরামর্শ তাকে সঠিক সিদ্ধান্ত নিতে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। 

সভায় উপস্থিত সাংবাদিক নেতারা বলেন “বিগত সময়ে কালাই উপজেলায় এমন চৌকস, কর্মদক্ষ ও সৎ একজন ইউএনও আমরা পাইনি। তার বিচক্ষণতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বের প্রতি আন্তরিকতা আমাদের উপজেলাকে সমৃদ্ধ করেছে।”

গণমাধ্যম কর্মীরা বলেন, দেশের পরিস্থিতি যখন কিছুটা অস্থিতিশীল ও প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ছিল, তখন তার দৃঢ় মনোভাব ও সাহসী নেতৃত্বের কারণে বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয়েছিল।

সাংবাদিকরা জানান, উন্নয়ন ও জনসেবাকে সামনে রেখে তিনি প্রায়ই ভাবতেন— কালাই উপজেলাকে কীভাবে আরও উন্নত করা যায়। তার উদ্যোগে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অনেক কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন