ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক বসতবাড়ি

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৭ মে, ২০২৬,  11:54 PM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক ঘর বিধ্বস্ত হয়ে পড়েছে। এই তিন উপজেলার বিভিন্ন জায়গায় গাছ উপড়ে ও বিদ্যুৎ এর লাইন ছিঁড়ে কয়েকটি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বুধবার (৬ই মে) রাতে কালবৈশাখী ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

জানা যায়, বুধবার রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কমলগঞ্জ উপজেলার পতনউষার, মুন্সীবাজার, রাজনগর উপজেলার কামারচাক ও কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। একইসঙ্গে বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রাত থেকে ৪টি ইউনিয়নের কয়েক হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।

রাজনগরের কামারচাক ইউনিয়নের বাসিন্দা রুহেল মিয়া বলেন, আমার ঘর ঝড়ে উড়ে গেছে। শুধু আমার নয় আমাদের এলাকার অনেকের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশকিছু মানুষের ঘর ভেঙে গেছে।

কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের সুমন মিয়া ও নয়ন আহমেদ বলেন, রাতের ঝড়ে আমাদের ঘরের চালে গাছ উপড়ে পড়ে সবকিছু ভেঙে গেছে। বিদ্যুতের তার ছিঁড়েছে ও মিটার ভেঙেছে। গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সারা এলাকা।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, গতকাল রাতে পতনউষার ইউনিয়নসহ কয়েকটি এলাকায় কালবৈশাখী ঝড় হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বলেছি তালিকা তৈরি শেষ হলে সহায়তা পাবেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন