ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

কারাভোগ শেষে দেশে ফিরেছে ৩০ জন বাংলাদেশি কিশোর কিশোরী

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

২০ নভেম্বর, ২০২৫,  1:00 AM

news image

ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে ৩০ জন বাংলাদেশি কিশোর কিশোরী। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁরা দেশে ফিরেছেন।

বুধবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ভালো কাজের প্রলোভনে ও অধিক রোজগারের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান তারা। পরে সেখানে  অবৈধভাবে বসবাস করায় পুলিশ তাঁদের আটক করে কারাগারে পাঠায়। 

ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার বিকেলে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

সেখান থেকে রাইট যশোর, জাস্টিস এন্ড কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নামে তিনটি এনজিও সংস্থা তাদেরকে নিজেদের জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করে। ফেরত আসাদের মধ্যে ১১ জন কিশোরি ও ১৯ জন কিশোর রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন