ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কারাগার থেকে বেরিয়ে আবারও মাদক ব্যবসা, এক বছরের কারাদণ্ড

#

মতিন গাজী (যশোর)

২৫ মার্চ, ২০২৬,  8:45 PM

news image

যশোরের অভয়নগরে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়ানোর অভিযোগে আ. হালিম সরদার (৬০) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজঘাট এলাকার গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আ. হালিম সরদার একই এলাকার আ. জলিল সরদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবন ও বহনের দায়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, এর আগে একটি মাদক মামলায় এক বছরের সাজা ভোগ করে সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান তিনি। মুক্তির পর আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ায় তাকে পুনরায় শাস্তির আওতায় আনা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন