ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

করিমগঞ্জে ২ দিন লাইনে দাঁড়িয়েও টিসিবি পণ্য না পাওয়ার অভিযোগ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  2:21 AM

news image

মঙ্গলবার বেলা ১১ টার আগে থেকে মরিচখালী বাজার মের্সাস ভাই-বোন স্টোর ডিলার মাহবুবুর রহমানের দোকানের সামনে ভর্তুকি মূল্যের খাদ্যপণ্য কেনার জন্য লাইনে দাঁড়িয়েছেন ৬০ বছর রোমা আক্তার।

ইন্দা চুল্লী গ্রাম থেকে তার সঙ্গে এসেছেন সমবয়সী  মাকসুদা। ৫ ঘন্টা অপেক্ষা করার পর বিকেল চারটার পর জানতে পারেন পণ্য পেতে তাঁদের বৃহস্পতিবার পযর্ন্ত অপেক্ষা করতে হবে।

অন্যদিকে অনেকেই অপেক্ষার পর পণ্য পাননি। পণ্য পেতে তাঁদের আরও  বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে ডিলারের পক্ষে থেকে জানানো হয়।

মঙ্গলবার বিকেলে শতাব্দীর কন্ঠের সঙ্গে কথা বলতে গিয়ে মাকসুদা বেগম বলেন, মাল নিতে গিয়ে জোহরের নামাজ মিস গেছে।এখন বিকেল হয়ে গেছে।আসরের নামাজ ও মিস হবে।

রমজান মাস উপলক্ষে সোমবার থেকে করিমগঞ্জ উপজেলা ডিলার দোকান গুলো থেকে পণ্য বিক্রি শুরু করেছে জানা যায়।একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি, ৫ কেজি চাল কিনতে পারছেন।

এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১১৫ টাকা।প্রতি কেজি চিনি ৮০ টাকা,মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা, চাল ৩০ টাকা।সব পণ্যের প্যাকেজ মূল্য মোট ৬০০ টাকা।প্রতিদিন (ছুটির দিন ছাড়া) নিম্ন আয়ের মানুষের জন্য এসব পণ্য বিক্রি করা হচ্ছে।

ডিলার মাহবুবুর রহমান জানান, রমজানে মানুষের চাহিদা বেশি থাকায় লাইন ঠিক রেখে পণ্য দিতে হিমশিম খেতে হয়।মানুষ বেশি হয়ে যায়।গুণধর ইউনিয়নে দুইজন ডিলার রয়েছেন।

দুইজন ডিলার একসাথে পণ্য দিলে বেশি মানুষকে দেওয়া যেত। নাম না প্রকাশ করে  একজন বলেন, বরাদ্দ বাড়ালে আমাদের জন্য ভালো হতো।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন