ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

করিমগঞ্জে সার সংকটে দিশেহারা কৃষক

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৫ নভেম্বর, ২০২৫,  12:55 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে টিএসপি ও ডিএপি, ইউরিয়া সারের সংকট তীব্র আকার ধারণ করেছে। করিমগঞ্জ উপজেলার বিভিন্ন হাট- বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিএডিসি সার ডিলার সরকারি নির্দেশনা মোতাবেক সারের ব্যবসা পরিচালনা করছেন না।

কয়েকজন খুচরা ডিলার অক্টোবর মাসের (টিএসপি,এমওপি ও ডিএপি) উত্তোলন করে সার কৃষক পযার্য়ে বিক্রয় না করে অবৈধভাবে লাইসেন্স বিক্রি করে দিয়েছে খুচরা ব্যবসায়ীদের কাছে। এছাড়া ডিলারদের সার উত্তোলন, মজুদ ও বিতরণের বিষয়টি যথাযথভাবে মনিটরিং করছে না কৃষি বিভাগ।

কিছু ক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে নানা অনিয়ম করছেন ডিলারা।ভাটিগাংগাটিয়া গ্রামের কৃষক আঞ্জু মিয়া বলেন,ভূট্রা চাষ করেছি। এতে টিএসপি, ডিএপি, ইউরিয়া সার লাগবে।

সার ব্যবসায়ী সনির দোকানে গেলে টিএসসি, ইউরিয়া, ডিএপি সার পাওয়া যাচ্ছে না। সার ব্যবসায়ীদের কাছে কোনো রেজিস্ট্রার নাই।ক্যাশ মেমো দেয় না, রেজিস্ট্রার নেই এবং কৃষকদের মোবাইল নম্বর তারা রাখে না।

বিসিআইসির সার ডিলার মো: আবুল হাসেমের ছেলে সনি বলেন, বরাদ্দ কম, চাহিদা বেশি। তাই কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেওয়া সম্ভব হচ্ছে না। গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূইয়া বলেন, কৃষকদের সার সংকট সৃষ্টি হয়েছে। সার সংকট ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানানো হয়েছে। 

করিমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব সূত্র ধর বলেন, করিমগঞ্জ উপজেলায় সার সংকট নাই। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ ব্যাপারে তৎপর রয়েছে।করিমগঞ্জ উপজেলায় বিসিআইসি ১৫, খুচরা ১০৩ জন ডিলার আছে।করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারকে এ বিষয়ে জানতে ফোন করলে তিনি রিসিভ করেননি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন