ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

করিমগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তারে ধ্বংসের মুখে যুব সমাজ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৯ নভেম্বর, ২০২৫,  12:31 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকের বিস্তার ভয়াবহ পযার্য়ে পৌঁছেছে। দিনরাত চলছে মাদকের বেচাকেনা।মাদকের সহজলভ্যতার কারণে এই মরণনেশায় কিশোর -তরুণরা জড়িয়ে পড়ছে।বিশেষ করে শহর থেকে গ্রামে সর্বত্রই মাদকসেবী ও কারবারিদের নেটওয়ার্ক রয়েছে।সম্প্রতি ভারত থেকে আসা মাদক ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার সহজলভ্যতার কারণে তরুনসমাজকে নেশার দিকে ঠেলে দিচ্ছে। এর প্রভাবে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ বেড়েছে।

পৌর এলাকা ছাড়াও প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাদককারবারীদের দৌরাত্ম চরমভাবে বেড়ে গেছে।এর মধ্যে করিমগঞ্জ কলেজ রোড,ফাজিলখালী,গাবতলী, বালিখলা,খয়রত মোড়,দেওয়ানগঞ্জ বাজার, বালিয়াবাড়ী, নাহিরাজপাড়া, ঝাউতলা, ব্যাপরী পাড়া মোড়, গুণধর, মরিচখালী, উত্তর আশতকা পঞ্চাবাড়ী মোড়, বারকবাজার, নিয়ামতপুর, মধ্যপাড়াসহ আশপাশের গ্রামগুলোতে দুপুর থেকে মধ্যে রাত পর্যন্ত চলছে মাদক বেচাকেনা।

মাদক কারবারিরা শুধু মাদক বিক্রি করছে না বরং বাইরের উপজেলা থেকে আসা মাদকসেবীদের ও নেশা করার নিরাপদ পরিবেশ তৈরি করে দিচ্ছে। অনেক যুবক পাশের উপজেলা থেকে এসব এলাকায় এসে নেশা করে নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে।

স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে নামমাত্র অভিযান চালিয়ে খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করলেও বড় বড় কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।তাঁরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে থানা পুলিশকে ম্যানেজ করে।

করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ  বিদ্যালয়ের প্রধান মো: মাহবুব আলম বলেন, আমাদের সন্তানরা এখন নেশার টাকার জন্য চুরি-ছিনতাইয়ের মতো নানা অপরাধে জড়িয়ে পড়ছে। করিমগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম বলেন, পুলিশ প্রশাসনের অন্যরা যতদিন কঠোর না হবে ততদিন মাদকের ভয়াবহতা বেড়েই চলবে।

সংশ্লিষ্টরা এখনো যদি কঠোর অবস্থান গ্রহণ না করে, তাহলে আগামী প্রজন্ম পুরোপুরী ধ্বংসের মুখে পড়ে যাবে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন বলেন, আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি।কারবারিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে তাদের ব্যবসা পরিচালনা করছে।

শুক্রবার,(২৮ নভেম্বর) বিকালে এ বিষয়ে জানতে চাইলে করিমগঞ্জ থানার ওসি সাদেক আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। বড়-ছোট যেকোন ধরনের মাদক কারবারি হোক না কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন