ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

করিমগঞ্জে ফজরের নামাজ শেষে ঢলে পড়ে মুসল্লির মৃত্যু

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৮ আগস্ট, ২০২৬,  6:36 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের উরদিঘী গাংপাড়হাটি মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় অসুস্থ হয়ে মো. লোকমান (৭৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ফজরের নামাজ আদায় শেষে তিনি হঠাৎ ঢলে পড়েন। এ সময় মসজিদে উপস্থিত অন্যান্য মুসল্লিরা তাঁকে দ্রুত বাড়িতে নিয়ে যান। পরে তিনি মারা যান। মৃত মো. লোকমান গুণধর ইউনিয়নের উরদিঘী গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

মসজিদের মুসল্লিরা জানান, ফজরের নামাজ আদায়ের পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ঢলে পড়েন। এ সময় পাশে থাকা কয়েকজন মুসল্লি তাঁকে বাড়িতে নিয়ে যান। পরে তাঁর মৃত্যু হয়।

বাদ জোহর উরদিঘী স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মৃত্যুকালে মো. লোকমান এক ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন