ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

করিমগঞ্জে প্রবীণ ও মরহুম উলামায়ে কেরামের স্মরণে দোয়া ও স্মৃতিচারণ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৫ এপ্রিল, ২০২৬,  1:09 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে দেশের প্রবীণ ও মরহুম উলামায়ে কেরামদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাকশ্রী নূরুল উলুম ডি.এস আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুহতারাম শামছ উদ্দিন।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জ ছোবহানিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল বারী রিয়াদী।

এছাড়া বক্তব্য দেন করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মো. জাহেদ উদ্দিন, সাবেক সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক, ঝাউতলা ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুল ওয়াহাব, উরদিঘী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহতাব উদ্দিন এবং সাগুলী শহীদি গোরস্থান দাখিল মাদরাসার সুপার মাওলানা জালাল উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রবীণ উলামায়ে কেরামরা দ্বীনের খেদমতে আজীবন কাজ করে গেছেন এবং সমাজে ইসলামের সুমহান বাণী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা আরও বলেন, এসব আলেমদের আদর্শ ও ত্যাগ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা মরহুম উলামায়ে কেরামের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের দেখানো পথে চলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মরহুম উলামায়ে কেরামদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উলামা ও সমমনা ঐক্য পরিষদের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন