ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

করিমগঞ্জে নরসুন্দা নদীর মরিচখালী এলাকা দখলের অভিযোগ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৩ নভেম্বর, ২০২৫,  10:55 PM

news image

এপাড়ে মরিচখালী বাজার ওপারে উরদিঘী গ্রাম। মাঝখানে প্রবাহিত নরসুন্দা নদী। এই নরসুন্দা কূল ঘেঁষে মরিচখালী কুড়ের পাড় অংশ দখলে মেতে উঠেছেন একটি মহল। নদী দখল করে ভরাট করা হচ্ছে মাটি। সরকারি জমি দখলের চেষ্টা করা হচ্ছে।

গুণধর ইউনিয়নের মরিচখালী কুড়ের পাড় এলাকায় নদীর গা ঘেঁষে মাটি দিয়ে উঁচু বাধ তৈরি করা হয়েছে। এর মধ্যে মাটি ট্রাকে করে মাটি দিয়ে ভরাট করার প্রস্তুতি চলছে। সচেতন নাগরিকদের অভিযোগ রয়েছে, মরিচখালী কুড়ের পাড় এলাকায় জাতীয় পার্টি নেতা নূর খা নদী দখল করে মাটি ভরাট করার চেষ্টা করছেন।

রবিবার (২৩ নভেম্বর) এ ব্যাপারে করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবির বলেন, মরিচখালী কুড়ের পাড় এলাকায় নদী দখল করে কে বা কারা মাটি ভরাটের চেষ্টা করছে বিষয়টি আমি অবগত হয়েছি। সরেজমিনে গিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন