ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পাকিস্তানের বিরুদ্ধে মিরপুরে ইতিহাস গড়লো বাংলাদেশ লন্ডনে চতুর্থবারের মতো কাউন্সিলর হলেন মৌলভীবাজারের সাবিনা কুলাউড়ায় ডিআইজির নির্দেশনায় সড়কে অভিযানে মামলা ও যানবাহন জব্দ ‎হাজী জমিরউদ্দিন খান সড়কের বেহাল দশা ভোলার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ আটক ১ লাকসামে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে আটক নারী করিমগঞ্জের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সাঈদের মৃত্যু কালীগঞ্জে প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভূমি অফিসে হয়রানি নয় মিলবে দ্রুত সেবা: দিল আফরোজ

করিমগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২১ অক্টোবর, ২০২৫,  9:26 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জে তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ  সমাবেশ করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীদের বিক্ষোভ মিছিল শুরু হয়।মিছিলটি করিমগঞ্জ বাজার হয়ে এবং করিমগঞ্জ কলেজ মোড়ে হয়ে করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে আসে। সেখানে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।

এতে হাজরো শিক্ষক-কর্মচারী অংশ নেন।এ সময় তাঁরা 'সি আর আবরার আর নয় দরকার, রাজপথে কে রাজপথে কে শিক্ষক শিক্ষক, আপোষ নয়,  সংগ্রাম সংগ্রাম, এক হও লড়াই করো প্রভূতি স্লোগান দেন।

যে তিনটি দাবিতে এমপিওভুক্ত শিক্ষক -কর্মচারীরা আন্দোলন করেছেন সে তিনটি দাবি হলো -মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া,১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা,ও  ৭৫ শতাংশ উৎসব ভাতা করা।

সমাবেশে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উরদিঘী আলিম মাদরাসার অধ্যক্ষ মো.মাহতাব উদ্দিন, করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হামিদ ফকির, সাবেক সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান আকন্দ, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী।

আরো উপস্থিত ছিলেন নানশ্রী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাইশকাহনিয়া দাখিল মাদরাসা সুপার আনোয়ারোজ্জামান, কিরাটন ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো.আমিনুল্লাহ, বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসা সুপার মো.হেলাল উদ্দিন, হাত্রাপাড়া দাখিল মাদরাসা সুপার জাহীদ উদ্দিন, শিক্ষক নেতা হাবিবুর রহমান, শিক্ষক নেতা দিলোয়ার হোসাইন ভূঁইয়া, শিক্ষক নেতা তরিকুল ইসলাম,নাসরিন সুলতানা, জয়নার আবেদীন,চন্দ্রা সরকার, সাইফুল আলম, আজিজুল হক প্রমুখ।