ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

করিমগঞ্জে উরদিঘী মরিচখালী বাজার জামে মসজিদের নতুন কমিটি গঠন

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৯ আগস্ট, ২০২৬,  10:00 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উরদিঘী (মরিচখালী বাজার) জামে মসজিদের পরিচালনা, ধর্মীয় কার্যক্রম ও উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) আসর নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সাধারণ সভায় মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে উরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. শরাফত উল্লাহ মাস্টারকে সভাপতি, উরদিঘী (মরিচখালী বাজার) বণিক ও ভিট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এরশাদ উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং জামায়াত নেতা ও পল্লী চিকিৎসক মো. বেলায়েত হোসেনকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন—গুণধর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. সিরাজুল হক, গুণধর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মাজহারুল হক আব্দুল আলী, উরদিঘী আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা আব্দুল বাতেন, গুণধর ইউনিয়ন পরিষদের সদস্য বাদল ভূঁইয়া, গুণধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল ইসলাম, গুণধর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মুখছেদুল মমিন সবুজ, বিএনপি নেতা মো. তাওহীদুল ইসলাম খোকন, আব্দুল মালেক ও ফজলুল হক।

সাধারণ সভায় মসজিদের সার্বিক ব্যবস্থাপনা, ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নতুন কমিটির নেতৃত্বে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং ধর্মীয় কার্যক্রম আরও সুন্দর ও সুচারুভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয় এটি এলাকার ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির অন্যতম কেন্দ্র। মসজিদের পবিত্রতা, শৃঙ্খলা ও মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে তারা মুসল্লি ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ মসজিদের পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন