ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

করিমগঞ্জে উরদিঘী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৫ নভেম্বর, ২০২৫,  8:32 PM

news image

উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের করিমগঞ্জে উরদিঘী ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

উরদিঘী স্পোটিং ক্লাবের উদ্যোগে শনিবার (১৫ নভেম্বর) বিকেলে স্থানীয় উরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অ্যাডভোকেট শওকত কবির স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে ২-০ গোলে বিজয়ী হয় পূর্ব কান্দাইল সমাজ উন্নয়ন ফাউন্ডেশন ফুটবল একাদশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা:আতাউর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী কাজী জাহান, ব্যবসায়ী মো:আরাফাত ভূঁইয়া। করিমগঞ্জ উপজেলা মাদরাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো:তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট শওকত কবির খোকন,আনোয়ার হোসেন জীবন, গুণধর ইউপির চেয়ারম্যান আবু ছায়ম রাসেল ভূঁইয়া, বিএনপি নেতা ও গুণধর ইউপির সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ জাহিদ, গুণধর ইউপি সদস্য বাদল ভূঁইয়া প্রমুখ।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আল মামুন আল আমিন। ধারা ভাষ্যকার ছিলেন মোশাররফ হোসেন। এদিন খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। অনেকে দর্শক গ্যালারীতে জায়গা না পেয়ে স্কুল ভবন ও আশপাশের বাসাবাড়ির ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন।

খেলা শেষে বিজয়ী দলের মধ্যে হিরো মোটরসাইকেল ও পরাজিত দলের মধ্যে এলএডি টিভি পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন