ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

করিমগঞ্জের জয়কা ইউনিয়ন পরিষদের সামনে চারটি দোকানে অগ্নিকাণ্ড

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৮ নভেম্বর, ২০২৫,  12:31 AM

news image

কিশোরগঞ্জ কিশোরগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন পরিষদের সামনে বালিয়াবাড়ী বাজারে চারটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামের নজরুল ইসলাম ও মোকারম হোসেনের মধ্যে বাজারের ২৯ শতাংশ জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জায়গাটি নজরুল ইসলাম দখলে রেখে দোকান নির্মাণ করেন। এ নিয়ে মামলা হলে সম্প্রতি আদালত মোকারমের পক্ষে রায় দেন এবং নজরুল ইসলামকে উচ্ছেদের নির্দেশ দেন।

উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির, আদালতের সহায়তাকারী স্টাফ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে যান। এ সময়ই দোকানে আগুন লাগে বলে জানা যায়।

অগ্নিকাণ্ডে সুলতান নামে একজন আহত হন এবং তাকে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করিমগঞ্জ ফায়ার সার্ভিস জোনের কমান্ডার সুশান্ত কুমার দে মণ্ডল বলেন, “আমরা দুপুর ১২টায় খবর পাই। ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১টা ৩৫ মিনিটে পুরোপুরি নিভে যায়।

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তদন্ত শেষে পরিষ্কার জানা যাবে। কোনো সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি।”

দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমরা সকাল ১০টার দিকে আগুনের খবর পাই। বিবাদীপক্ষ মোকারমের লোকজন দোকান পুড়িয়ে দিয়েছে। চারটি দোকানের প্রায় ৭০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”

অন্যদিকে স্থান দখল পাওয়া মোকারম সাংবাদিকদের জানান, “এসকেভেটর ব্যবহারের আগে নজরুল ইসলামকে মালামাল সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তার ভাই সুলতান দোকানের ভেতরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরিয়ে দেন।”

করিমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির বলেন, “অগ্নিসংযোগের জন্য কে দায়ী—এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”

করিমগঞ্জ থানার ওসি সাদেক আল মামুন বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি। ধারণা করা হচ্ছে নজরুল ইসলামের লোকজন নিজেরাই অগ্নিসংযোগ করে থাকতে পারে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন