ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

করিমগঞ্জের গুণধর ইউনিয়নে পুলিশিং কমিটি নিয়ে সংঘর্ষে আহত বিএনপি নেতা

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৮ মে, ২০২৬,  2:47 PM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে পুলিশিং কমিটিতে নাম অন্তর্ভুক্ত না হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গুণধর ইউনিয়নের পুলিশিং কমিটির তালিকা প্রকাশের পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় মরিচখালী বাজারের সনজিল মার্কেট এলাকায় গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়ার সঙ্গে ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পারভেজ আহমেদের বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আশরাফ আলী ভূঁইয়া আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মরিচখালী বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে পল্লী চিকিৎসক তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

ঘটনার পর আশরাফ আলী ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গুণধর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ বলেন, “পুলিশিং কমিটির বিষয়টি নিয়ে কথাকাটাকাটির সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।”

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন