ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

করিমগঞ্জের গুণধর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৪ আগস্ট, ২০২৬,  2:01 PM

news image

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এমন খবরে নড়েচড়ে বসেছেন গুণধর ইউনিয়ন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচনী তফসিল কিংবা দিনক্ষণ নির্ধারিত না হলেও প্রার্থীরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কর্মকান্ড চালাচ্ছেন।

৯টি ওয়ার্ড নিয়ে গড়ে ওঠা করিমগঞ্জের গুণধর ইউনিয়ন বিশাল এলাকাজুড়ে সম্ভাব্য প্রার্থীরা নানা প্রচার লক্ষ করা যাচ্ছে। ক্ষমতাসীন বিএনপির বেশ কয়েকজন নেতা জোরেশোরে প্রচার কর্মসূচি চালাছেন।

বিএনপি নেতারা প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে লবিংয়ে ব্যস্ত। এদিকে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হবেন জামায়াত নেতা ও গুণধর ইউপি সদস্য মো: চাঁন মিয়া। তার নাম আলোচনায় রয়েছে বলে জানা যায়।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী নূর মোহাম্মদের নাম শোনা যাচ্ছে। এছাড়া অন্য দলের প্রার্থীদের নাম শোনা গেলেও তাদের কর্মকান্ড তেমন চোখে পড়েনি।

বিএনপি থেকে প্রচারণায় আছেন দলটির গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া, সহ সভাপতি রফিকুল ইসলাম, মোজাম্মেল হক, বিএনপি নেতা আমিনুল হক কাদের, নাজমুল সাকির নূরু সিকদার, তোফায়েল আহমেদ জাহিদ, শফিকুল ইসলাম ভূইয়া রতন, মো: আতিকুল্লাহ, গুণধর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম তারা মিয়া, যুব বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজ, ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ, বিএনপি নেতা মোস্তাক খান, ইসমাইল হোসেন, যুবদল নেতা জুলফিকার রায়হান।এছাড়াও মোহাম্মদ লিটন সর্দার প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন