ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

করিমগঞ্জের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সাঈদের মৃত্যু

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

১৩ মে, ২০২৬,  3:06 AM

news image

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার তরুণ কনটেন্ট ক্রিয়েটর সাঈদ (২৬) আর নেই। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজা বুধবার (১৩ মে) বাদ জোহর করিমগঞ্জ উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের ভুষারকান্দা গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন