ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কমলগঞ্জে ৫টি এয়ারগান উদ্ধার

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ জানুয়ারি, ২০২৬,  2:31 PM

news image

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডের পাত্রখোলা শ্মশানের একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

বুধবার (১৪ই জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন