ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার

কমলগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১০ ডিসেম্বর, ২০২৫,  5:38 AM

news image

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের ভুমি গ্রামের মারুফ মিয়ার বসতঘরে পূর্ব শত্রুতার জেরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায়  মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মারুফ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- সি আর  ৫৩৯ /২৫(কমল)।

মামলা সুত্রের বরাতে জানা যায়, মারুফ মিয়ার মেয়ে জুই আক্তার বাদী হইয়া তার স্বামী একই গ্রামের মো: সিদ্দেক মিয়ার পুত্র মো: ছামাদ মিয়ার বিরুদ্ধে 'বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমল আদালত মৌলভীবাজার সি আর ৫০৮/২০২৫ ইং (কমল) ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ইং সংশোধনী ২০২৫ ইং এর ১১) গ)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলা দায়ের করার পর হইতে স্থানীয় সুহেল মিয়া গংরা মিলে তার মেয়ের দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতে থাকে এবং তাকে মারধর করা হয়।

এরই সুত্রের জের ধরে গত ৬ই ডিসেম্বর দিবাগত রাত প্রায় ৩টার দিকে তার বসত ঘরে আগুন দেয়া হয়। এতে ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয় বলে অভিযোগে উল্লেখ করেন।

মামলার অভিযুক্তরা হলেন- সোহেল মিয়া (৪৮) পিতা মৃত আদর মিয়া, ছামাদ মিয়া (২২) পিতা ছিদ্দেক মিয়া,কামাল মিয়া (৪০) পিতা মৃত ছমির মিয়া, ইমাদ মিয়া (২৩) পিতা ছিদ্দেক মিয়া,জুয়েল মিয়া (৩৫) জুয়েল মিয়া (৩৫) পিতা: মৃত আদর মিয়া, রুহেল মিয়া (৩০) পিতা মৃত আদর মিয়া সর্বসাং মৌলভীবাজারের কমলগঞ্জের ভূমিগ্রামের বাসিন্দা।

মারুফ মিয়া জানান, আমি আমার পরিবার পরিজন নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের ভয়ে স্থানীয় উপজেলার মুন্সিবাজারের পাশে বর্তমানে একটি বাসা ভাড়া করে বসবাস করিতেছি। পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগতেছি, আমি প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতা কামনা করছি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন